Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:৪৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে শিক্ষক নিয়োগে পরীক্ষা স্থগিত
৪ September ২০১২ Tuesday ৭:৪৩:৩৭ PM
Print this E-mail this

রাজাপুরে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে শিক্ষক নিয়োগে পরীক্ষা স্থগিত


রাজাপুর, ০৪ সেপ্টেম্বর, আমাদের বরিশাল ডটকম) :: ঝালকাঠির রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। অভিযোগকারীরা হলেন, উপজেলার বাগড়ি এলাকার সমাজবিজ্ঞান বিষয়ের প্রার্থী মনিরুজ্জামান গাজি ও কম্পিউটার শিক্ষিকা পদের প্রার্থী জেনিয়া সুলতানা মুন্নী।

অভিযোগে জানা গেছে, পত্রিকার বিজ্ঞপ্তির মাধমে কম্পিউটার শিক্ষিকা পদে ৫০০ টাকা ব্যাংক ড্রাফটসহ জেনিয়া সুলতানা মুন্নী আবেদন করেন। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না করে বিধি বহির্বুতভাবে পুনরায় গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ২ লক্ষ টাকার মাধ্যমে স্বজনদের নিয়োগের জন্য সকল কিছু ম্যানেজ করেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে যোগ্য প্রাথীকে নিয়োগ দেয়া হবে। বিযয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর আগামী ৬ সেপ্টম্বরের অনুষ্ঠিত কম্পিউটার শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/প্র/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com