![]() রাজাপুরে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে শিক্ষক নিয়োগে পরীক্ষা স্থগিত
৪ September ২০১২ Tuesday ৭:৪৩:৩৭ PM
রাজাপুর, ০৪ সেপ্টেম্বর, আমাদের বরিশাল ডটকম) :: ঝালকাঠির রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। অভিযোগকারীরা হলেন, উপজেলার বাগড়ি এলাকার সমাজবিজ্ঞান বিষয়ের প্রার্থী মনিরুজ্জামান গাজি ও কম্পিউটার শিক্ষিকা পদের প্রার্থী জেনিয়া সুলতানা মুন্নী। অভিযোগে জানা গেছে, পত্রিকার বিজ্ঞপ্তির মাধমে কম্পিউটার শিক্ষিকা পদে ৫০০ টাকা ব্যাংক ড্রাফটসহ জেনিয়া সুলতানা মুন্নী আবেদন করেন। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না করে বিধি বহির্বুতভাবে পুনরায় গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ২ লক্ষ টাকার মাধ্যমে স্বজনদের নিয়োগের জন্য সকল কিছু ম্যানেজ করেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে যোগ্য প্রাথীকে নিয়োগ দেয়া হবে। বিযয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর আগামী ৬ সেপ্টম্বরের অনুষ্ঠিত কম্পিউটার শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে। (আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/প্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
