" />
AmaderBarisal.com Logo

ভোলায় উপ-নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন, আটক ৯


আমাদেরবরিশাল.কম

৭ September ২০১২ Friday ৫:০৮:১৪ PM

ভোলা ০৭ সেপ্টেম্বর (অচিন্ত্য মজুমদার, আমাদের বরিশাল ডটকম) :: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে আব্দুর রহমান ১৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৫০ ভোট। বৃহস্পিতিবার সকাল ৮টা থেকে ওই ওয়ার্ডের দুটি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে একটানা সকাল ৬টা পর্যন্ত চলে।

এদিকে, নির্বাচন চলাকালে চর আনন্দ পার্ট-৩ রেজিষ্টারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট দেয়ার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, রহিমা, রেহেনা বেগম, রানু বেগম, নুরুন্নাহার, হালিমা বেগম, নাজমা বেগম, আমেনা বিবি, ফাহিমা ও ফজিলুতননেছা।  এসময় ভ্রাম্যমাণ আদালত একই অভিযোগে মরিয়ম ও ইয়ানুর নামে ২ নারীকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বলেন, ‘২টি কেন্দ্রে মোট ভোটার ৫হাজার ২শ জন। এরমধ্যে ৭০% ভোট জমা পরেছে।’ তিনি আরও বলেন, প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যদিয়ে অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৭ জুন সদর উপজেলার ইউপি নির্বাচনে ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হন খোরসেদ আলম হাজারী। দীর্ঘ দিন অসুস্থ্য থাকায় গত ২৩ মে তিনি মারা গেলে ওই ওয়ার্ডটিতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।