| বরগুনায় নারী উন্নয়নে সেমিনার
বরগুনা, ০৮ সেপ্টেম্বর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: সংগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রে বরগুনায় নারী উন্নয়নে কমিউনিটি রেডিও শীর্ষক সেমিনার আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ডানিডা ও ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতায় লোকবেতার এফএম ৯৯.২ এ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান সুরভী। বিশেষজ্ঞ হিসেবে সেমিনারটি পরিচালনা করেন, লোকবেতারের কেন্দ্রীয় সমন্বয়কারী তারেক মাহমুদ। সেমিনারে আলোচনা করেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী হোসনেয়ারা চম্পা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম, জেলা মহিলা সমিতির সভাপতি মাহফুজা বেগম,
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দুলালী ইয়াসমিন মিলি, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা, বুড়িরচর এ এম জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি, খালেদা ইসলাম সুইটি, ফরিদা ইসলাম, এডভোকেট মনোয়ারা আক্তার, এডভোকেট নাতাশা, কাজল রানী দাস, সাজেদা সাজু, গৌরী মজুমদার, শারমিন রীমা, মিম প্রমূখ।
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/প্র/মচপ)
সম্পাদনা: বরিশাল ডেস্ক | |