চিত্র নায়িকা হওয়ার প্রলভনে স্কুল ছাত্রীর শ্লীতহানীর চেস্টা
কলাপাড়া, ০৮ সেপ্টেম্বর (মেজবাহউদ্দিন মাননু, আমাদের বরিশাল ডটকম) :: সিনেমায় নায়িকা হওয়ার প্রলোভন দেখিয়ে বখাটেরা দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীতহানী চেস্টারকরার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে কলাপাড়া পৌর শহরের আবাসিক একটি হোটেলে ওই ছাত্রীকে শ্লীতহানীর চেস্টা করা হয়।
স্কুল ছাত্রী, পুলিশ ও হোটেল ম্যানেজারদের দেয়া তথ্যমতে, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ওই স্কুল ছাত্রী ও তার মা কলাপাড়া পৌর শহরের হোটেল রুবানের দু’টি কক্ষ ভাড়া নেয়। এসময় তাদের সাথে আসা মফিজুর রহমান (৩৮), গোলাম কাদের টিটু (৩২) ও নজরুল ইসলাম (৪২) পাশের কক্ষ ভাড়ানেয়।
রাত ৮ টায় স্কুল ছাত্রীকে রেখে তার মা হোটেলের নিচে ওষুধ আনতে যায়। এসে দেখতে পান তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পড়ে জানতে পারেন একটি জুস খাইয়ে তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে শ্লীতহানী চেষ্টা করে। এদিকে এরই ফাঁকে তিন প্রতারক হোটেল ছেড়ে উধাও হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ওই ছাত্রী জানায়, সে বরিশালের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ঢাকায় তার ভাইয়ের বাসায় বেড়াতে গেলে মফিজুর রহমানের সঙ্গে পরিচয় হয়। এরসুত্র ধরে মফিজ সিনেমার নায়িকা বানানোর কথা বলে কুয়াকাটায় নিয়ে আসে। হোটেলের রেজিস্টারে লেখা ঠিকানা অনুসারে তিন প্রতারকের প্রথম দু’জনের ঠিকানা মিরপুর এক নম্বরে। আর শেষজনের ঠিকানা আশুলিয়ায়। ছাত্রীর মা জানায় এ ঘটনায় থানায় বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
কলাপাড়া থানার ওসি মো. আসাহাক আলী বলেন, ওই তিনজন হোটেলে অবস্থান করলেও সইয়ের জায়গায় রেজিস্টারে শুধু একটি জায়গায় সেলিম লেখা রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে হোটেল রুবানের ম্যানেজারসহ একাধিক বয় জড়িত থাকতে পারে। মূলহোতা মফিজের ঠিকানা লেখা রয়েছে সেকশন-১, বাসা নং-১৮, রোড নং-২, মিরপুর-১, ঢাকা। তাদেরকে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।
(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/মচপ)
সম্পাদনা: বরিশাল ডেস্ক |