" />
AmaderBarisal.com Logo

কুয়াকাটায় বখাটের জেল


আমাদেরবরিশাল.কম

৮ September ২০১২ Saturday ৭:১৭:৩৫ PM

কলাপাড়া, ০৮ সেপ্টেম্বর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক তরুণীকে যৌন হয়রাণীর অভিযোগে বখাটে আলমাছ ফকিরকে (১৯) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আজ শর্নিবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভোলা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা এক তরুণী পর্যটক শনিবার সৈকতে বেড়ানোর সময় ওই বখাটে তাকে উত্যক্ত করে। এক পর্যায় জবরদস্তি করে চুমু খাওয়ার চেষ্টা করে। তরুণীর ডাকচিৎকারে স্থানীয়রা আলমাছকে আটক করে পুলিশে দেয়।

(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/প্র/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।