" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী বিরোধী শপথ


আমাদেরবরিশাল.কম

১৮ October ২০১২ Thursday ৯:০৫:৩৪ PM

পিরোজপুর, ১৮ অক্টোবর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: স্বরূপকাঠি বলদিয়া আদর্শ বিদ্যালয় এলাকায় যৌন হয়রানী বন্ধের ও মাদক প্রতিরোধের শপথ গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় ওই শপথ গ্রহন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন আকনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, নেছারাবাদ থানার ওসি খখন্দকার মোস্তাফিজুর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার, ইউপি সদস্য শফিকুল আলম, শিক্ষক মিজানুর রহমান, মোঃ মহসীন, ছাত্রী শামীমা ইয়াসমিন,

নুসরাত জাহান, মোসা. তাইয়েবা প্রমুখ। এসময় শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক কিছু দিক নির্দেশনা দেয়া হয়। যৌন হয়রানী বন্ধে ও মাদক প্রতিরোধে এলাকার সকল মহলের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।

(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/প্র/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।