" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদক বিরোধী সভা


আমাদেরবরিশাল.কম

২০ October ২০১২ Saturday ৫:১৫:০৯ PM

রাজাপুর, ২০ অক্টোবর (রহিম রেজা, আমাদের বরিশাল ডটকম) :: রাজাপুরের জি.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শনিবার সকালে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সভা করেছে রাজাপুর থানা পুলিশ। বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান। জি.কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. মীর রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান মোল্লা, এনামুল হোসেন খান, রহিম রেজা, মোহাম্মদ নুর ফরাজি, মনোয়ার হোসেন, মোঃ আবুয়াল সায়েম চান মিয়া, শাহাবুদ্দিন সাবু, ও বিপ্লব প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী বিভিন্ন লিফলেট বিতরণ করে পুলিশ।

(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।