রাজাপুরে স্বর্ণসহ ৩ ডাকাত গ্রেফতার
রাজাপুর, ২১ অক্টোবর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: রাজাপুরে একটি বাড়িতে ডাকাতি ঘটনায় দায়েকৃত মামলায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বাইপাস মোড় থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযাই স্বর্ণসহ অণ্যজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার বদরপুর গ্রামের নিজাম উদ্দিন খন্দকারের ছেলে নাজমূল খন্দকার, ইন্দ্রপাশা গ্রামের মোস্তফা ভূইয়ার ছেলে আসলাম ভূঁইয়া ও বরিশালের রহমতপুরের মৃত ভোলানাথের ছেলে চোরাই স্বর্ণ ব্যবসায়ী কালাচাঁদ কর্মকার।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, উপজেলার বাইপাস মোড় থেকে নাজমূল খন্দকার ও আসলাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে বরিশালের রহমতপুরের নিজের দোকান থেকে কালাচাঁদকে গ্রেফতার করা হয়। এসময় কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের ফজলে আলী হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনায় বাড়ির মালিক থানায় মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/প্র/মচপ)
সম্পাদনা: বরিশাল ডেস্ক |