![]() মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক
২১ October ২০১২ Sunday ৮:৩১:৫১ PM
পিরোজপুর, ২১ অক্টোবর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩১ পিচ ইয়াবাসহ রাজিব ফরাজি নামের ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার রাতে শহরের টিএ-টি সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে র্যাব জানিয়েছে। আটক রাজিব ফরাজি উপজেলার বেতমোর ইউনিয়নের রাজপাড়া গ্রামের আব্দুল হালিম ফরাজির ছেলে। মঠবাড়িয়া থানা সূত্রে জানাগেছে, রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাবের উপ সহকারী পরিচালক মো. নায়েব আলীর বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত রাজিব ফরাজির বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছে। (আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/প্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
