" />
AmaderBarisal.com Logo

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


আমাদেরবরিশাল.কম

২২ October ২০১২ Monday ৪:১৯:২৬ PM

রাজাপুর, ২২ অক্টোবর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের আজ ৫৮ তম মৃত্যুবার্ষিকী।  এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রাজাপুর রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে হলরুমে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় বাঘেরহাট সরকারি শারিরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মোল্লার সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সূর্যালোক নিউজের সম্পাদক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু।

বক্তব্য রাখেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ আউয়াল গাজি, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আঃ জব্বার সিকদার, যুবলীগ নেতা আহবায়ক আসলাম হোসেন মৃধা, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আজিজুল হক, শের-ই-বাংলা একাডেমির মহাসচিব রেজাউল কবির পল্টু, যুবলীগ নেতা ফকরুল ইসলাম, জুয়েল সিকদার,

সাংবাদিক রহিম রেজা (সমকাল ও মতবাদ), লালন একাডেমির সদস্য শাহ আলম খসর, প্রতিবন্ধী সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর শরীফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব¡ মোঃ বাবু মৃধা প্রমুখ। বক্তারা রাজাপুরের একেশ্বারা গ্রামের কবি জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটা ও তার জন্মস্থান সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নিমার্ণের দাবি জানান।

(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/নিপ্র/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।