" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে যুবলীগের বর্ধিত সভা


আমাদেরবরিশাল.কম

২২ October ২০১২ Monday ৫:১৯:৪৪ PM

রাজাপুর, ২২ অক্টোবর (রহিম রেজা, আমাদের বরিশাল ডটকম) :: ঝালকাঠির রাজাপুরে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক লিয়াকত আলী খান।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আসলাম হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিবর রহমান মৃধা, ফকরুল ইসলাম, আব্দুস সবুর হাওলাদার ও জুয়েল সিকদার প্রমুখ। এ বর্ধিত সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।

(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।