![]() বরগুনায় চাষিদের মাঝে পাম্প ও বেড়াজাল বিতরণ
২৩ October ২০১২ Tuesday ৪:৪৯:১১ PM
বরগুনা, ২৩ অক্টোবর (মনির হোসেন কামাল, আমাদের বরিশাল ডটকম) :: ঘূর্ণিঝড় সিডর ক্ষতিগ্রস্থ বরগুনার মৎস্য চাষীদের পুনর্বাসনের জন্য শক্তি চালিত পাম্প ও বেড়াজাল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে বে-সরকারি সংগঠন সকলের জন্য কল্যান’র সহযোগিতায় মঙ্গলবার সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন এসব বিতরণ করেন। ১০টি সিবিও’র (কমিউনিটি বেইজ অর্গানাইজেশন) মধ্যে ১টি করে জাল ও ১টি পাম্প মেশিন দেয়া হয়েছে। প্রত্যেকটি সিবিওতে ১৫০ থেকে ২০০ জেলে রয়েছে। (আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহোকা/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
