Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০১৩ ২:৪৪ অপরাহ্ন
Barisal News English Bangla font help AmaderBarisal.com on Facebook AmaderBarisal.com on twitter AmaderBarisal.com on Google Plus
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, সংবাদ শিরোনাম » চেক জালিয়াতীর অভিযোগে বরিশাল ও খুলনা কারারক্ষীর বিরুদ্ধে মামলা
২৩ অক্টোবর ২০১২ মঙ্গলবার ৭:১৪:০৫ অপরাহ্ন
Print this E-mail this

চেক জালিয়াতীর অভিযোগে বরিশাল ও খুলনা কারারক্ষীর বিরুদ্ধে মামলা


বরিশাল, ২৩ অক্টোবর (নিজস্ব প্রতিবেদক, আমাদের বরিশাল ডটকম) :: চেক জালিয়াতীর অভিযোগে বরিশাল ও খুলনা কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ইসলামী ব্যাংক বরিশাল নগরীর চকবাজার হাটখোলা শাখার সহকারী অফিসার মো. আবুল বাশার বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিচারক মো. মাসুদুর রহমান মামলা দুটি আমলে নিয়ে দুই কারারক্ষীর বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দেন। মামলার আসামীরা হচ্ছে, বরিশাল কেন্দ্রীয় কারাগাড়ের কারারক্ষী মো. জসিম উদ্দিন ও খুলনা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. উজ্জল মিয়া।

মামলা সূত্রে জানাগেছে, কারারক্ষি মো. জসিম উদ্দিন চকবাজার হাটখোলা শাখা থেকে ফ্রিজ কেনার জন্য ২০১১ সালের ৪ মে ৩৫ হাজার ৪০০ টাকা ঋণ নেয়। ব্যাংক কতৃপক্ষ তাগাদা দিলে চলতি বছরের ৫ সেপ্টেম্বর ঋণের বিপরীতে ৩৩ হাজার ৫০০ টাকার একটি চেক দেয়। ওই চেক দিয়ে টাকা তুলতে গেলে জসীমের হিসাবে টাকা না থাকায় তা ডিজঅনার হয়।
একই ভাবে খুলনার করারক্ষি মো . উজ্জল মিয়া মটোরসাইকেল কেনার জন্য ২০১১ সালের ৪ জুলাই ৭০ হাজার ৮০০ টাকা ঋণ নেয়। ব্যাংক কতৃপক্ষ তাগাদা দিলে চলতি বছরের ৫ সেপ্টেম্বর ঋণের বিপরীতে ৭২ হাজার ৫০০ টাকার একটি চেক দেয়। ওই চেক দিয়ে টাকা তুলতে গেলে জসীমের হিসাবে টাকা না থাকায় তা ডিজঅনার হয়।

(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/নিপ্র/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

Advertise in Barisal News
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৩ - Barisal City Corporation Election 2013
সাবেক এমপি স্বপনসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
বরিশালে কারা উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি
বরিশালে জেলে নিবন্ধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ
মহাজোটে মহাকোন্দল, জোটে নেই ঐক্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News
 

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৩

প্রকাশক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, নির্বাহি সম্পাদক: মোঃ জিয়াউল হক
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল :[email protected]