![]() ক্রেতা নেই বরিশালের জুয়েলারীতে
২৩ October ২০১২ Tuesday ৭:২৪:০০ PM
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে স্বর্ণের দাম বৃদ্দি পাওয়ার কারনে প্রতিটা উৎসবেই ক্রেতাশূন্য থাকে স্বর্ণের বাজার। বছরের অনেকটা সময় স্বর্ণবাজারে মন্দাভাব থাকার কারনে ব্যবসায়িরা ব্যবসা গুটিয়ে ঘরমুখি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫০ হাজার ৩শত ৭০ টাকা, যা ১ বছর আগেও ছিল ৪৮ হাজার টাকা, বছরের ব্যবধানে ১ ভরি স্বর্ণেবৃদ্ধি পেলো প্রায় ১২ হাজার টাকা। ২১ ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য ৫৬ হাজার ৭শ’ টাকা, বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে ৭ থেকে আট হাজার টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪৯ হাজার টাকা। বছরের ব্যবধানে স্বর্ণের দাম এতবৃদ্ধি পেলে স্বর্ণের জিনিস ব্যবহার করা সাধারণ জনগণের জন্য অকল্পনীয় হয়ে দাড়াবে। এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলারী সমিতির বরিশাল শাখার সেক্রেটারি আলী জসিম বলেন, মানুষের মৌলিক চাহিদা মেটানোর পর অতিরিক্ত সঞ্চয় থাকলে কেবল তখনই স্বর্ণ ব্যবহার করার চিন্তা করে। কিন্তু বর্তমানে দেশের সর্বত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি থাকায় কেউ স্বর্ণের চিন্তা করেনা তাই স্বর্ণের বাজারে মন্দা ভাব। কিষাণী জুয়েলার্স’র সত্ত্বাধিকারি বলেন, এই দুটি উৎসব একত্রে তারপরও স্বর্ণ বাজারে নেই কোন ক্রেতা। আমরা যারা জুয়েলারী ব্যবসায় জড়িত তারা সবাই হতাশ। (আমাদের বরিশাল ডটকম/বরিশাল/নিপ্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল, ২৩ অক্টোবর (নিজস্ব প্রতিবেদক, আমাদের বরিশাল ডটকম) :: প্রতিবছরের মত এবার আর মূখে হাসি ফোটে নি স্বর্ণ ব্যবসায়ীদের। শারদীয় দূর্গা পুজা আর ঈদকে সামনে রেখে এ সময়ে বিকিকিনির যে আশা করেছিল তা পূরণ না হওয়ায় হতাশ হয়ে পড়েছে বরিশালের স্বর্ণ ব্যবসায়ীরা। বছরের অনেকটা সময় স্বর্ণের বাজারে মন্দাভাব বিরাজ করলেও ব্যবসায়িরা অপেক্ষায় থাকে কোন বিশেষ উৎসব যেমন ঈদুল ফিতর, শারদীয় দুর্গোৎসব, ঈদুল আযহা ইত্যাদির।