![]() কবর থেকে তোলা হলো আসমার লাশ
২৩ October ২০১২ Tuesday ৭:৫৪:২০ PM
পিরোজপুর: হত্যা মামলায় আদালতের আবেদনের প্রেক্ষিতে স্বরূপকাঠিতে মঙ্গলবার সকালে কবর থেকে শিশু আসমার লাশ উত্তোলন করা হয়েছে। পিরোজপুরের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. রবিউল ইসলামের উপস্থিতি ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহিদ হোসেন জানান, ১৫ অক্টোবর আসমাকে তার বাবা আসাদ ও সৎমা ফাতেমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। শিশু আসমার মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় ১৮ অক্টোবর তার মা সাহিদা বেগম নেছারাবাদ থানা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শিশুটির পিতা আসাদ হাওলাদার ও সৎমা ফাতেমা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। পরে মামলার তদন্তের জন্য লাশ উত্তলনের জন্য আদালতে আবেদন করলে আদালত অনুমতি দেন। (আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/প্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
