" />
AmaderBarisal.com Logo

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পড়ে ৬ লঞ্চ যাত্রী


আমাদেরবরিশাল.কম

২৪ October ২০১২ Wednesday ৪:৪৯:৫৭ PM

বরিশাল, ২৪ অক্টোবর (নিজস্ব প্রতিবেদক, আমাদের বরিশাল ডটকম) :: ঈদকে সামনে রেখে ঢাকা-বরিশালগামী লঞ্চ ও বাসে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টির সদস্যরা। আজ বুধবার এমভি কালাম খান ও কীর্তনখোলা-১ লঞ্চ ও সুরভী পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে সবর্স্ব হাড়িয়েছে ৬ যাত্রী। অসুস্থ্যদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আবু জাফর দেওয়ান জানান, বুধবার সকালে বিভিন্ন লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে হাসপাতালে অজ্ঞাত নামা ৪ পূরুষসহ ৬ রোগীকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বরগুনা জেলার তোফজ মিয়া (৭০) ও পটুয়াখালী জেলার আলমগীর হোসেন।

এরা দুইজন সহ অজ্ঞাত নামা এক ব্যক্তি এমভি কালাম খানের যাত্রী ছিলেন। একই সাথে আরো দুই অজ্ঞাত নামা পূরুষ কীতনখোলা-১ লঞ্চে যাত্রী হয়ে উঠে অজ্ঞান পার্টির খপ্পরে পরেছেন। পাশাপাশি অজ্ঞাত নামা আরো এক যাত্রীকে অচেতন অবস্থায় পুলিশ ভর্তি করেছে। ওই যাত্রী ঢাকা থেকে সুরভী পরিবহনে বরিশালের উদ্যেশে রওনা হয়ে ছিলেন বলে জানাগেছে।

এদিকে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ওই ৬ যাত্রীর নগদ টাকা নিয়ে খোয়া গেছে বলে থানা পুলিশ জানিয়েছে। ঈদকে সামনে রেখে প্রতি বছরই ঈদের আগে ও পরে অজ্ঞান পার্টির তৎপতা বেড়ে যায়।

(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/নিপ্র/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।