Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৭ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে যুবকের হাতকাটা লাশ উদ্ধার
২৪ October ২০১২ Wednesday ৫:০৩:০১ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে যুবকের হাতকাটা লাশ উদ্ধার


গলাচিপা, ২৪ অক্টোবর (সাইমুন রহমান এলিট, আমাদের বরিশাল ডটকম) :: পটুয়াখালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের এক যুবককে হত্যা করে দুই হাত কেটে নিয়ে জঙ্গলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটছে মঙ্গলবার গভীর রাতে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে হতভাগ্য যুবক বশির হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে বশির হাওলাদার। সন্ধ্যায় বাড়ি এসে আবার রাত ৯টার দিকে বাজারে রওয়ানা দেয়। এসময় ছোটভাই ফিরোজ জানতে চাইলে বশির বলেন, ‘মামার দোকানে যাই’। এর পর আর ফিরেনি সে। বশিরের বাবা বাদশা হাওলাদার জানান, আমার ছেলের সাথে এ এলাকায় কারও সঙ্গে এমন বিরোধ ছিলনা যাতে খুন হতে পারে। কি কারনে খুন হয়েছে তা আমি বলতে পারছি না।

রাঙ্গাবালী থানার উপপরিদর্শক মো. মুতালিব বলেন, ওই এলাকারই একটি ঘেরের বাঁধের পাশে ঝোপের মধ্যে বশিররের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বশিরের মাথায় তিনটি ও গলায় দুটি কোপের দাগ রয়েছে। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। দুই-এক দিনের মধ্যেই এর রহস্য জানাযাবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

(আমাদের বরিশাল ডটকম/গলাচিপা/সারএ/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com