Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:৩২ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়
২৪ October ২০১২ Wednesday ৫:০৯:৩৪ PM
Print this E-mail this

গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়


কলাপাড়া ২৪ অক্টোবর (আমাদের বরিশাল ডটকম):: কলাপাড়ায় কোরবানির পশুর হাটগুলোতে ইজাদারের নিয়োজিত লোকজন খাজনা আদায়ের নামে চাঁদাবাজীর অভিযোগ করেছে ক্রেতারা- বিক্রেতা। কোরবানি পশুর ক্রেতা-বিক্রেতা, উভয়ের কাছ থেকে নির্ধারিত খাজনার চেয়ে বেশী অর্থ হাতিয়ে নিচ্ছে। কলাপাড়া পৌর শহরের প্রধান হাটটিতে এ বিষয়ে স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠেছে। ইজাদারের নিয়োজিত লোকজন ক্রেতার কাছ থেকে অতিরিক্ত শতকরা ১০ টাকা হাতিয়ে নিচ্ছে। আবার বিক্রেতার কাছ থেকেও হাতিয়ে নিচ্ছে সমপরিমাণ টাকা। একেকটি পশু প্রতি সর্বোচ্চ ২৫০ টাকা আদায় করার নিয়ম রয়েছে। কিন্তু হাতিয়ে নেয়া হচ্ছে এর অনেক গুন বেশি টাকা। তেমনি পৌর প্রশাসনও রয়েছে নীরব। মঙ্গলবার কলাপাড়া পৌর শহরের পশুর হাট থেকেই ইজারাদার হাতিয়ে নেয় কয়েক লাখ টাকা। নিয়ম রয়েছে সর্বোচ্চ তিন শ’ টাকা নেয়া যাবে পশু প্রতি। কিন্তু সেখানে নেয়া হচ্ছে নিচে পাঁচ শ’ টাকা থেকে কয়েকগুন বেশি। এছাড়া কোন পশু বিক্রি হোক আর নাই হোক হাটে নেয়া হলেই বিক্রেতার কাছ থেকে টাকা আদায় করে ইজারাদারের নিয়োজিত লোকজন। এ নিয়ে ভূক্তভোগীরা প্রতিবাদ করলে ইজারাদারের নিয়োজিত লোকজনদের হতে লাঞ্চিত হতে হয়েছে। খাজনার টাকা আদায়ের নামে ঈদকে সামনে রেখে চলছে যেন চাঁদাবাজী। আর একারণে গবাদিপশু বিক্রেতা-ক্রেতা থেকে গরুর বেপারি রয়েছেন বিপাকে। এভাবে আর্থিক শিকার হওয়া মানুষ পুলিশ প্রশাসনসহ র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন  পশু ক্রয়-বিক্রয়ের সঠিক খাজনার তালিকা টানিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com