Current Bangladesh Time
মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:১৩ অপরাহ্ন
Barisal News English Bangla font help AmaderBarisal.com on Facebook AmaderBarisal.com on twitter AmaderBarisal.com on Google Plus
Barisal News
Latest News
প্রচ্ছদ » ভোলা » ভোলা-বরিশাল রুটে ৪ দিন পর ফেরি সচল
২৪ অক্টোবর ২০১২ বুধবার ৬:০৭:৩০ অপরাহ্ন
Print this E-mail this

ভোলা-বরিশাল রুটে ৪ দিন পর ফেরি সচল


ভোলা, ২৪ অক্টোবর (অচিন্ত্য মজুমদার, আমাদের বরিশাল ডটকম) :: ভোলা বরিশাল নৌরুটে ঈদের ঘরমুখী মানুষের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। গত ৪দিন ধরে বন্ধ থাকার পর বিকল ফেরি সচল হলেও ডুবো চরের কারণে চলাচলে হচ্ছে বাধার সৃষ্টি। ফলে এ রুটে জোয়ার-ভাটার উপর নির্ভর করে চলাচল করছে ফেরি গুলো। আর হাজার হাজার যাত্রীরা হচ্ছে চরম ভোগান্তির শিকার।

চার দিন বন্ধ থাকার পর ২৪ অক্টোবর বুধবার দোলনচাঁপা নামক ফেরিটি ফের সচল হয়েছে। তবে ভাটায় নদীর পানি কমে গিয়ে ওই রুটে ফেরি চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। এতে করে চালকরা স্বাভাবিকভাবে ফেরি চালাতে পারছে না বলে জানান তারা।

ভোলার ভেদুরিয়া ফেরি ঘাটের কাউন্টারম্যান মোঃ জহির জানান, ২১ অক্টোবর থেকে দোলনচাঁপা নামক ফেরিটি বিকল হয়। যার ফলে অপর ফেরি অপারাজিতা দিয়ে গাড়ী ও যাত্রী পারাপার করানো হচ্ছে। তবে ৪দিন বন্ধ থাকার পর বুধবার থেকে দোলনচাঁপা ফেরিটি চালু হলেও নদীর পানি কম থাকায় স্বাভাবিক ভাবে ফেরি চালানো যাচ্ছে না।

যে কারণে নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক গাড়ী। এই রুটের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। আবার অনেকেই বলছে ভিন্ন কথা, প্রতি বছর ঈদ এলেই ফেরি বিকল হচ্ছে। আর ভোগান্তির শিকার হচ্ছে সাধারন মানুষ। তাই এর সাথে কোন সেন্ডিকেড চক্র জড়িত আছে কি না তা প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ জানান তারা।

অপরদিকে ঘাট ম্যানেজার মোঃ কাওসার আহমদ জানান, দীর্য দিন ধরেই এই সমস্যার কথা যথাযথ কর্তৃপক্ষকে বলার পরও কোন লাভ হচ্ছে না। অথচ বরিশালের লাহারহাট অংশে মাত্র ৫০ফুট নদী ড্রেজিং করা হলেই সমস্যার সমাধান হয়।

(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

Advertise in Barisal News
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৩ - Barisal City Corporation Election 2013
বরিশালে শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতি’র যাবজ্জীবন কারাদণ্ড
‘সর্বাত্মক প্রস্তুতির কারনে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’
নির্বাচন করতে অনড় চান
সাবেক এমপি স্বপনসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News
 

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৩

প্রকাশক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, নির্বাহি সম্পাদক: মোঃ জিয়াউল হক
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল :[email protected]