Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:০৯ অপরাহ্ন
Barisal News English Bangla font help AmaderBarisal.com on Facebook AmaderBarisal.com on twitter AmaderBarisal.com on Google Plus
Barisal News
Latest News
প্রচ্ছদ » পটুয়াখালী, বাউফল, সংবাদ শিরোনাম » সাংবাদিকদের ‘মোনাফেক’ বললেন হুইপ আ স ম ফিরোজ
২৪ অক্টোবর ২০১২ বুধবার ৬:৫৯:২৯ অপরাহ্ন
Print this E-mail this

সাংবাদিকদের ‘মোনাফেক’ বললেন হুইপ আ স ম ফিরোজ
ডেস্ক রিপোর্ট


বাউফল: স্থানীয় সাংবাদিকদের ‘মোনাফেক’ বললেন পটুয়াখালীর বাউফল এলাকার সংসদ সদস্য ও হুইপ আ স ম ফিরোজ। মঙ্গলবার রাতে বাউফল কালীবাড়ী পূজামন্ডপ পরিদর্শনের সময় বক্তব্যে সাংবাদিকদের নিয়ে এই মন্তব্য করেন সরকার দলীয় হুইপ। এসময় সাবেক পৌর মেয়র জীবন কৃষ্ণ সাহাসহ প্রায় হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাংবাদিকদের ‘মোনাফেক’ আখ্যা দিয়ে হুইপ বলেন, “চারদলীয় জোট সরকারের সময় যে সব সাংবাদিকদের নিগৃহীত, অপমানিত ও অপদস্ত হয়েছিল, তাদেরকে স্নেহ ও ভালোবাসা দিয়েছি আমি। অথচ তারা আমার সঙ্গে বেঈমানি করেছে।”

এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ স ম ফিরোজ বলেন, “ওই কথা সবাইকে বলিনি আমি।” “যারা আমার কাছ থেকে বউয়ের ও ভাইয়ের চাকরি এবং বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নিয়েছে, তাদের উদ্দেশ্যে ওই কথা বলেছি।” “দীর্ঘ দিন যাদের লালন-পালন করেছি, সামান্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেই সব সম্পর্ক শেষ হয়ে যাবে?” বলেন হুইপ।

গত ২২ মে অনুষ্ঠিত বাউফল পৌরসভা নির্বাচনে হুইপ ফিরোজ সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হন। ওই সময় নির্বাচনী  হুইপের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে তা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই কারণেই সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে হুইপ এ ধরনের মন্তব্য করেছেন বলে স্থানীয় সাংবাদিকরা মনে করেন।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

Advertise in Barisal News
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৩ - Barisal City Corporation Election 2013
অপরিকল্পিত নর্দমা, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা
বিসিসি নির্বাচনে দুটি কেন্দ্রে ইভিএমে ভোট
বিসিসি নির্বাচন: আচরণবিধি মানছেন না প্রার্থীরা
‘সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News
 

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৩

প্রকাশক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, নির্বাহি সম্পাদক: মোঃ জিয়াউল হক
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল :[email protected]