![]() সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহতউপজেলা প্রতিনিধি ২৫ October ২০১২ Thursday ৪:৫০:৪২ PM
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর থেকে গরু ব্যবসায়ী হাচেন আলী একটি গরু নিয়ে টেম্পু যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদীর ভূরঘাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে টেম্পুটি দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদীর কটকস্থল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের (চট্ট মেট্রো ঠ, ০২-০০১৮) যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুযাত্রী গরু ব্যবসায়ী হাচেন আলী (৪০) ও টেম্পু চালক মুজাহার গাজী (৪২) আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গরু ব্যবসায়ী হাচেন আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় টেম্পু চালককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

গৌরনদী: বরিশাল-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বরিশালগামী ইলিশ পরিবহনের সাথে ভূরঘাটাগামী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত ও টেম্পু চালক আহত হয়েছে।