" />
AmaderBarisal.com Logo

বরগুনার ৭ গ্রামে শুক্রবার ঈদ

মনির হোসেন কামাল
আমাদেরবরিশাল.কম

২৬ October ২০১২ Friday ১০:৩৯:১৯ AM

ঈদবরগুনা: সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার ৭ গ্রামের আড়াই সহস্রাধিক মানুষ  শুক্রবার ঈদুল আজহা পালন করেছে। বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের মানুষ ঈদ করেছে।

সকাল ৮টায় বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় আলাদা ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থি ও কাদিয়ানী সম্প্রদায় সৌদির সাথে মিল রেখে ঈদ উৎসব পালন করছে।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।