| | | | | ভোলার ২ জলদস্যু খুলনা থেকে আটক
ভোলা, ২৫ অক্টোবর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম): ভোলার মেঘনা নদীর ত্রাস ফোরকান বাহিনীর প্রধান ফোরকানসহ ২ জলদস্যুকে খুলনা থেকে আটক করেছে ভোলার তজুমদ্দিন থানা পুলিশ। এঘটনায় সাধারন জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
তজুমদ্দিন থানার এসআই মোঃ ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুলনার কুচপাড়া মহিবাড়ির খালপাড় এলাকা থেকে আটক করা হয়। ওই সময় তার সহযোগী মোঃ রুহুল আমিনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ সদস্যরা। আটক ফোরকানের নামে ভোলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তার গ্রেফতারের খবরে তজুমদ্দিন এলাকার সাধারন জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে ব্যবসায়ী সমতিরি নেতা মোঃ রফিক সাদী জানান।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
অপরিকল্পিত নর্দমা, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা
বিসিসি নির্বাচনে দুটি কেন্দ্রে ইভিএমে ভোট
বিসিসি নির্বাচন: আচরণবিধি মানছেন না প্রার্থীরা
‘সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’
| |