![]() ভোলার ২ জলদস্যু খুলনা থেকে আটক
২৫ October ২০১২ Thursday ৬:৩২:৪২ PM
ভোলা, ২৫ অক্টোবর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম): ভোলার মেঘনা নদীর ত্রাস ফোরকান বাহিনীর প্রধান ফোরকানসহ ২ জলদস্যুকে খুলনা থেকে আটক করেছে ভোলার তজুমদ্দিন থানা পুলিশ। এঘটনায় সাধারন জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তজুমদ্দিন থানার এসআই মোঃ ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুলনার কুচপাড়া মহিবাড়ির খালপাড় এলাকা থেকে আটক করা হয়। ওই সময় তার সহযোগী মোঃ রুহুল আমিনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ সদস্যরা। আটক ফোরকানের নামে ভোলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তার গ্রেফতারের খবরে তজুমদ্দিন এলাকার সাধারন জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে ব্যবসায়ী সমতিরি নেতা মোঃ রফিক সাদী জানান। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
