| ভোলায় ১০ হাজার মানুষ শুক্রবার ঈদ পালন করেছে জেলা প্রতিনিধি
ভোলা: মালেশিয়া, অষ্টেলিয়া, সিঙ্গাপুর ,কুয়েত, ইরান, ইরাক, ও সৌদি আরবের মুসলমানদের সাথে মিল রেখে ভোলা জেলার ৪টি উপজেলার ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মুসলমান শুক্রবার পবিত্র ঈদ উল আজহা পালন করেছে।
স্থানীয় সুত্র জানায়, বহু বছর আগ থেকে শরিয়তপুর খানকায়ে সুরেশ্বরী এবং চট্রগ্রামের সাতকানিয়া পীরের অনুসারীরা আরব দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানের সাথে মিল রেখে এক দিন আগে ঈদ পালন করে আসছে। বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এবং টবগী গ্রামের প্রায় ৬ হাজার , তজুমদ্দিনের শিবপুর খাসের হাট এলাকার প্রায় ১ হাজার, লালমোহন পৌর এলাকা প্রায় ১ হাজার, পাঙ্গাসিয়ায় ১ হাজার এবং চরফ্যাশনের চরপাতিলা গ্রামের প্রায় ১ হাজার মুসলমান এক সাথে তারা ঈদ উল আজহা পালন করছে।
এ ব্যাপারে শরীয়তপুরের পীর মাওঃ শাহেনুর হোসেন (চুন্ন মিয়া) বলেন- ১৩২ বছর ধরে নিয়ম পালিত হচ্ছে। কেননা কোরআনের আইন সব মুসলমানদের জন্য সমান্ তাই আমরা কোরআনের নিয়ম অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করছি। প্রতি বছরই এর সংখ্যা বেড়েই চলছে।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক | |