![]() অভিমানে দুটো প্রাণ বিসর্জণ
২৬ October ২০১২ Friday ৬:৩৬:০০ PM
বরগুনা: ঈদের মাত্র একদিন আগে আপনজনদের সাথে অভিমান করে শুক্রবার সকালে দুটো প্রাণ বিসর্জণের ঘটনা ঘটেছে। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক ইদ্রিসুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, পাথরঘাটা উপজেলার রূপধন গ্রামের হারুন অর রশিদের ছেলে খায়রুল ইসলাম (১৪) প্রতিদিন সকালে ঘুম থেকে দেরী করে ওঠে। এজন্য তার বাবা-মা তাকে বকা-ঝকা করলে শুক্রবার সকালে বিষপাণে আত্মহত্যা করে। অপরদিকে একই উপজেলার ঘুটাবাছা গ্রামের মনির হোসেন শখ করে তার শ্যালক ইব্রাহিমকে বিয়ে করিয়েছেন। এবার ঈদে তার শ্যালকের স্ত্রীকে তুলে আনার দাবীতে একই উপজেলার আমড়াতলা গ্রামে শশুর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী জাকিয়ার সাথে তার ঝগড়া হয়। শুক্রবার সকালে সে স্ত্রীর সাথে অভিমান করে বিষপাণে আত্মহত্যা করে। পাথরঘাটা থানার ওসি আজম খান ফারুকী আমাদের বরিশাল ডটকমকে জানান, দুটো ঘটনায় আলাদা দুটো অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
