" />
AmaderBarisal.com Logo

ভোলা থেকে অপহৃত ৪০ জেলে লক্ষ্মীপুর থেকে উদ্ধার


আমাদেরবরিশাল.কম

২৬ October ২০১২ Friday ৭:১৪:৫৪ PM

মাছ ধরার ট্রলারভোলা :: ভোলার মেঘনা নদী হতে অপহৃত ৪০ জেলেকে ২৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর কাপ্তার খাল মোহনা থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে শুক্রবার দুপুরে অপহরণ করা হয়েছিল।

কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার কর্মকর্তা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আমাদের বরিশাল ডটকমকে জানান, মেঘনায় মাছ ধরার সময় ২৬ অক্টোবর শুক্রবার দুপুরে ৮টি ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করে একদল নৌ-ডাকাত। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের কাপ্তার খাল মোহনা থেকে সন্ধ্যায় তাদের উদ্ধার করে।

এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও সেখান থেকে বেলাল (২৪) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। বেলাল লক্ষ্মীপুর জেলার কালমেঘ এলাকার কাঞ্চন বেপারীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৭ অক্টোবর শনিবার বেলালকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।