Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১১:২৬ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় যুবক খুন ॥ গ্রেপ্তার-১
২৭ October ২০১২ Saturday ৬:০৫:৩৪ PM
Print this E-mail this

গলাচিপায় যুবক খুন ॥ গ্রেপ্তার-১


পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের বিবির হাওলা গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে খুন হয়েছেন আবুল হোসেন নামে (২০) নামে এক যুবক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আঃ হক মৃধা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার নিজ বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটলে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মাওয়ার কাছে আজ সকালে ওই যুবকের মৃত্যু হয়। নিহত আবুল বিবির হাওলা গ্রামের ইউনুচ মৃধার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, নিহত আবুলের পরিবারের সাথে চাচাতো ভাইদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে বাড়ির কাছে দু’পরে মধ্যে কথা কাটাকাটর এক পর্যায়ে প্রতিপ লাঠি দিয়ে আবুলের মাথায় আঘাত করলে তাকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার পথে আজ সকালে মাওয়া ফেরীঘাটের কাছে আবুলের মৃত্যু হয়।
গলাচিপা থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, মামলার প্রক্রিয়া চলছে লাশ এসে পৌছলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com