Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১২:৫০ PM
Barisal News
Latest News
Home » মুলাদী » মুলাদীতে মহিলা ভাইসচেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
১৯ December ২০১২ Wednesday ৬:২৩:০২ PM
Print this E-mail this

পিআইও’কে মারধরের অভিযোগে

মুলাদীতে মহিলা ভাইসচেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


বরিশাল :: বরিশালের মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আকতার হোসেনকে মারধরের ঘটনায় মঙ্গলবার রাতে পিআইও বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অপরদিকে পিআইও আকতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার কর্মবিরতী কর্মসূচী ও কালোব্যাজ ধারন করে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওইদিন বিকেলে প্রতিবাদ সভা করেছেন। পিআইও’র ওপর হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।

হামলায় গুরুতর জখম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আকতার হোসেন জানান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ মুন্সী মঙ্গলবার দুপুর দুইটার দিকে প্রথম দফায় তার কার্যালয়ে আসেন। এ সময় তারা টিআর প্রকল্পের তালিকার প্রসঙ্গ তুলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে তিনি (পিআইও) তালিকার ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলতে বললে চেয়ারম্যানকেও অশ¬ীল ভাষায় গালিগালাজ করা হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে উলে¬খিতরা তাদের কয়েকজন সহযোগীকে নিয়ে দ্বিতীয় দফায় তার কার্যালয়ে এসে তাকে মারধর করে। একপর্যায়ে তার (পিআইও’র) চোখের চশমা ভেঙ্গে যাওয়ায় চশমার গ¬াস চোখের মধ্যে ঢুকে যায়। এতে তার ডান চোখে গুরুতর জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা তার কার্যালয় ভাংচুর করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে পিআইও’কে আহত অবস্থায় উদ্ধার করেন। এসময় তিনি কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। তিনি আরো জানান, এ ঘটনায় ওইদিন রাতেই মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী সিরাজ মুন্সীর নাম উলে¬খ করে আরো অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী সিরাজ মুন্সী পুরো ঘটনা অস্বীকার করে বলেন, আমরা পিআইও’র কার্যালয়ে যাইনি। বরং উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ও তার লোকজনে আমার (ভাইস চেয়ারম্যানের) কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, পিআইও’কে মারধরের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মহিলা ভাইস চেয়ারম্যান আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে মঙ্গলবার রাতে জনসম্মুখে নিজ কার্যালয় ভাংচুর করে বুধবার দুপুরে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। ওই মামলায় উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, তার স্ত্রী লাইজু বেগম, শ্যালক মন্টু খান, রুহুল আমীন খান ও রব খানকে আসামি করা হয়েছে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com