Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » হিজলা » ঢাকা থেকে অপহৃত শিশুর লাশ হিজলায় উদ্ধার
১৯ December ২০১২ Wednesday ৬:৩০:২৭ PM
Print this E-mail this

ঢাকা থেকে অপহৃত শিশুর লাশ হিজলায় উদ্ধার
নিজস্ব প্রতিবেদক


বরিশাল :: ঢাকা থেকে অপহৃত এক শিশুর লাশ বরিশালের হিজলায় উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার হরিনাথপুরে মেঘনা নদীতে প্লাস্টিকের বস্তায় ভাসমান লাশটি পাওয়া যায়। নিহত আরাফাত (৮) ঢাকা নগরীর কচুক্ষেত পার্কের পশ্চিম পাশের একটি বস্তির বাসিন্দা লিয়াকত আলীর ছেলে। লিয়াকত ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) পূর্ব শত্র“তার জেরে ঢাকা থেকে আরাফাতকে অপহরণ করা হয়। এ ঘটনায় কাফরুল থানায় অপহরণ মামলা করেন লিয়াকত। পরদিন পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে হিজলা উপজেলার মহিষখোলা গ্রামের নাসির ও দড়ি গঙ্গাপুর গ্রামের সেকান্দার মালের ছেলে বাদলকে গ্রেপ্তার করে।

হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার বলেন, আসামিদের দেয়া তথ্য অনুযায়ী মেঘনা নদীতে পুলিশ অনুসন্ধান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও সনাক্ত করা হয়। আরাফাতকে অপহরণের পর অপহরণকারীরা শিশুটির বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চায়। কিন্তু তিনি সেই টাকা দিতে না পারায় তারা শিশুটিকে অজ্ঞান করে বস্তায় নিয়ে বরিশারের লঞ্চে ওঠে। পথে আরাফাতকে মেঘনা নদীতে ফেলে দেয়।

ওসি আরো জানান, নাসির ও বাদললের জবানবন্দি রেকর্ড করে আদালতের মাধ্যমে ঢাকা কারাগারে পাঠানো হয়েছে। আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com