Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১২:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক মামলা
১৯ December ২০১২ Wednesday ১১:৩৬:২৬ PM
Print this E-mail this

শ্লীলতাহানি ও পিআইও’কে মারধরের অভিযোগে

মুলাদী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক মামলা
সাইফ আমীন


আদালতবরিশাল :: মুলাদী উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে বুধবার ওই উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে মামলা দায়ের করেছেন। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আকতার হোসেনকে মারধরের ঘটনায় মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিনের দায়ের করা মামলায় আসামীরা হচ্ছে- মূলাদী উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান, তার স্ত্রী লাইজু বেগম, আব্দুর রব খান, মন্টু খান ও রুহুল খান। মামলায় অভিযোগ করা হয়, কিছুদিন পূর্বে চেয়ারম্যান ছত্তার খানের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে তিনি বাদী হয়ে একটি দূর্নীতি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৮ ডিসেম্বর তার কাপড় ধরে টানাহেচরা করে এবং তার সন্তানকেও মারধর করে আসামীরা। আদালতে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাদ্দেক মিনহাজ মূলাদী থানার ওসিকে মামলাটি এজাহার হিসাবে গ্রহনের নির্দেশ দেন।

অন্যদিকে, পিআইও  দায়ের করা মামলায় অভিযোগ করা হয়- পল্লী এলাকার রক্ষনাবেক্ষনের জন্য সম্প্রতি ১০৫ টন চাল উপজেলা পরিষদের অনুক’লে বরাদ্দ দেওয়া হয়। টিআরের চাল দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহনের পরে উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার এর তালিকা তৈরী করেন। গত মঙ্গবার দুপুরে প্রকল্পের তালিকা দেখার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেরাজ মুন্সী কে সাথে নিয়ে পিআইও’র কক্ষে যান।

তারা পিআইও আকতার হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল করেন। বিকেল সাড়ে ৫ টায় ওই দুইজনের নেতৃত্বে কয়েকজন পিআইওর উপরে হামলা চালায়। কক্ষের কাগজ পত্র তছনছ করেন তারা। এসময় পিআইও আহত হন। পিআইও মামলায় উল্লেখ করেন, অফিস কক্ষে ঢুকেই তারা প্রকল্পের তালিকা নিয়ে অকথ্য ভাষায় গালাগাল দেয়। এক পর্যায়ে সেরাজ মুন্সি ঘুষি শুরু করে। তাদের সাথে থাকা লোকজন অফিসে ফাইল ছুড়ে ফেলে দেয়।

মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী সেরাজ মুন্সী ঘটনা অস্বীকার করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, ঘটনার সাথে আমিসহ আমার কোন লোক জড়িত নাই। দুপুরে পিআইওর অফিস কক্ষে গিয়ে টিআর চালের প্রকল্পের তালিকা দেখে এসেছি। এতে উপজেলা চেয়ারম্যান ছাত্তার খানের লোকজন আমার কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে।

উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার আমাদের বরিশাল ডটকমকে বলেন, পিআইও’কে মারধরের ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য তারা মিথ্যের আশ্রয় নিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান আমাদের বরিশাল ডটকমকে বলেন, ঘটনার সময়ে তিনি বাসায় ছিলেন। অফিস সহকারী আমাকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে পিআইও’র অফিস কক্ষে গিয়ে পৌছানোর পর দেখি ভাইস চেয়ারম্যান লোকজন নিয়ে চলে গেছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com