|
| | | | নাজিরপুরে নিখোঁজ শিশু কণ্যার লাশ নদী থেকে উদ্ধার মাহামুদুর রহমান মাসুদ, পিরোজপুর
পিরোজপুর :: পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি নদীর চর থেকে আখি আক্তার (৮) নামের এক নিখোঁজ শিশু কণ্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা গ্রামের আব্দুল কাদের শেখ এর শিশু কন্যা আখি গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়িতে এসে বই রেখে বাহিরে বেড় হয়। বিকেলে অনেক খোজাখুজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ রোববার দুপুরে এলাকার লোকজন বাড়ির কাছের মরা বলেশ্বর নদের গড়ঘাটা নামক স্থানে নদী তীরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাজিরপুর থানায় নিয়ে আসে।
এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর রব শেখ নামের নিহত আখির এক প্রতিবেশীকে আটক করে পুলিশ। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক হাওলাদার জানান, আখিকে ধর্ষনের পর গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সম্পাদনা: বরিশাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
| |