| বাংলা প্রেস ক্লাব ইতালির প্রথম বর্ষপূর্তি উদযাপিত মোঃ রিয়াজ হোসেন
 বাংলা প্রেস ক্লাব ইতালির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ইতালি :: বাংলা প্রেস ক্লাব ইতালির প্রথম বর্ষপূতি উপলক্ষে ৬ই জানুয়ারি ২০১৩ বাংলা মিডিয়ার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যায় নিয়ে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎযাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেন।
বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, ইতালি বিএনপির সভাপতি লকিয়তউল্লা, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, ধুমকেতুর কর্নধর নূরে আলম সিদ্দিকী বাচ্চু, সাংবাদিক সমিতির উপদেষ্টা হাবীব চৌধুরী, প্রেস ক্লাবের উপদেষ্টা জসিম উদ্দিন, এমএ রব মিন্টু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদ হাবিবুর রহমান চুন্নু, জনতা এক্সেচেঞ্জ এর এমডি মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি একে জামান, সহ-সভাপতি জমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জুমানা মাহমুদ, এনআর বিজাইর যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান হিরা ও সাংবাদিক হাসান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেন তার বক্তব্যে বলেন, ‘প্রবাসে বাংলা প্রেস ক্লাব গঠন করা হয়েছে এবং এর প্রথম বর্ষপূতি এটা প্রবাসীদের জন্য ভাল দিক, এই প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশে আমাদের কথা তুলে ধরবে বলে আমরা মনে করি বাংলা প্রেস ক্লাবের ইতালি সকল ধরনের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস পাশে থাকবে। মিডিয়া হচ্ছে আমাদের বন্ধু। মিডিয়ার মাধ্যমে সত্য ঘটনা জানতে পারি। আশা করব প্রেস ক্লাব তার গৌরব ও ঐতিহ্য ধরে রাখবে। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান- নারায়ণগঞ্জ জেলা সমিতি, মহিলা সমিতি, দৈনিক জন্মভুমি, ছায়া প্রডাকশন, ফরিদপুর জেলা সমিতিসহ আরো অনেক সংগঠন। সভা পরিচালনা করেন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাওন আহাম্মেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাসিক স্বাধীন বাংলার উপদেষ্টা আজহারুল আজম বাধন, বাংলার মুখ পত্রিকার উপদেষ্টা, আবুল হোসেন জসিম, মোজাম্মেল হক দিপু, মিজানুর রহমান মিজান, কামরুল ইসলাম দিলীপ, আলমগীর হোসেন, মাসুম মিয়া, গোলাম মোস্তফা, আবুল কালাম, বিলকিস আজাদ, রেশমা আমিন, লায়লা শাহসহ আরো অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এলিন আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক তৌফিক, কোষাদক্ষ আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মিথুন বাবু, আন্তর্জাতিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল রহমান।
অনুষ্ঠানে শিশু শিল্পিদের নৃত্য ছিল নজরকারা। এছাড়াও রোমের জনপ্রিয় শিল্পিদের গানে মুগ্ধ হয় উপস্থিত সকলে।
এদিকে বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান সর্ব ইউরোপ বাংলাদেশ সমিতির (আয়েবা) অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় তাকে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |