Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৩ PM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » ভোলায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানী, আটক ১
১১ January ২০১৩ Friday ৪:৫১:১৪ PM
Print this E-mail this

ভোলায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানী, আটক ১
অচিন্ত্য মজুমদার, ভোলা


Bhola picভোলা :: ভোলার তজুমদ্দিনে এক স্কুল পড়–য়া ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। বুধবার বিকাল চারটায় উপজেলার চাঁদপুর নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রশিক্ষন মহড়া চলাকালীন এ ঘটনা ঘটে। এব্যাপারে রাতেই দুইজনকে আসামী করে ওই ছাত্রী থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

থানা সুত্র জানায়, বুধবার বিকাল চারটায় উপজেলার চাঁদপুর নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ সেলিম আহম্মেদের তত্ত্বাবধানে দুর্যোগ প্রস্তুতি কর্মসুচীর (সিপিপি) একটি প্রশিক্ষন মহড়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রীর মা সিপিপি’র সেচ্ছাসেবক হওয়ার সুবাদে দুজনে প্রশিক্ষন মহড়ায় অংশগ্রহন করে।

মহড়া শেষে সে পার্শ্ববর্তী বিদ্যালয় ভবনের সিড়ির কাছে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় স্থানীয় বখাটে যুবক রিয়াদ (২২) ও নাছিম (২৩) মিলে  সুযোগ বুঝে মেয়েকে একা পেয়ে তার শ্লীলতাহানি করে। পরে ওই ছাত্রীর ডাকচিৎকারে উপ সচিব মোঃ সেলিম আহম্মেদ সহ অন্যরা এগিয়ে আসলে দুই বখাটে যুবক পালিয়ে যায়।

তাৎক্ষনিক বিষয়টি তারা প্রশাসনের দৃষ্টি গোচরে আনলে তজুমদ্দি পুলিশের এসআই আবুল হোসেন ঘটনাস্থল থেকে ওই ছাত্রী ও তার মাকে উদ্ধার করেন। পরে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আসামী করে সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-৪। এঘটনার পর পরই ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলে এলাহি তজুমদ্দিনে চলে আসেন।

এরপর তিনি রাতের মধ্যেই আসামীদের আটক করতে নির্দেশ দিলে পুলিশ ব্যাপক তৎপর হয়ে পড়ে। পরে দুই বখাটেকে আটক করতে পুলিশ রাত আটটায় রিয়াদের বড়ভাই মুরাদ আহম্মদ ও নাছিমের এক বন্ধু আল-আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সকালে ছেড়ে দেয়। এরপর বুধবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই হুমায়ুন কবির ও এএসআই শাহবুল ইসলামের নেতৃত্বে করিম স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিয়াদকে আটক করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এসআই আবুল হোসেন জানান, অন্য আসামী নাছিমকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com