|
| | | | ইউনিয়ন পরিষদ বিধিমালা প্রণয়নের দাবী চেয়ারম্যনদের
 সোমবার নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগ ও ইউনিয়ন পরিষদ ফোরাম যৌথভাবে আয়োজনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর বাস্তবায়নে বর্তমান অবস্থা ও অন্তরায় শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
স্বরুপকাঠী:: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ যথাযথভাবে কার্যকর করবার জন্য দ্রুত ইউনিয়ন পরিষদ বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন নেছারাবাদ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। একই সাথে ইউনিয়ন পরিষদে সরকারি আর্থিক সহায়তা বৃদ্ধির দাবী জানান। সোমবার নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগ ও ইউনিয়ন পরিষদ ফোরাম যৌথভাবে আয়োজিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর বাস্তবায়নে বর্তমান অবস্থা ও অন্তরায় শীর্ষক গোল টেবিল আলোচনায় তারা এই দাবী জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মুহিদুল ইসলাম বলেন ইউনিয়ন পরিষদকে কার্যকর করতে হলে যোগ্য মানুষকে চেয়ারম্যান ও মেম্বার হিসাবে নির্বাচিত করতে হবে। প্রয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য বিকল্প পদ্ধতি প্রনয়ন করতে হবে। তিনি সংরক্ষিত আসনের নারী মেম্বারদের নিজেদের দাবীতে উপস্থাপনের মাধ্যমে আরো সক্রিয় হওয়ার আহব্বান জানান। গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বলেন ইউনিয়ন পরিষদকে আরো জনবান্ধব ও কার্যকর করার জন্য পরিষদের কর্মী সংখ্যা বাড়াতে হবে। ইউনিয়ন পরিষদ আইনে একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের বিধান রয়েছে।
নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং অন্তরায় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচী কর্মকর্তা হোজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা সহ সভাপতি জাহানারা বেগম, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, নেছারাবাদ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, বি আর ডি বি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার প্রমূখ।
মূল প্রবন্ধে বলা হয়েছে দ্রুত ইউনিয়ন পরিষদের বিধিমালা এবং প্রবিধিমালা প্রনয়নের মাধ্যমে স্থায়ী কমিউনিটিগুলির পদবন্টন ও দায়িত্ব সুনিদৃষ্ট করতে হবে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের নির্দৃষ্ট সময়ের পরিষদের সদস্যদের যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |