|
| | | | মির্জাগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ – সমাবেশ
পটুয়াখালী:: মির্জাগঞ্জ শিক্ষা জাতীয়করণের দাবিতে মির্জাগঞ্জে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার মির্জাগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষক -কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যেগে স্থানীয় সুবিদখালী হাইস্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মাঠে সংগ্রাম কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মোঃ হাবিবুর রহমান খান, মোঃ জাকির হোসেন , এ.কে.এম মনিরুজ্জামান ও মাওঃ আব্দুল হক সাঈদি প্রমূখ।
উল্লেখ্য, শিক্ষা জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ১০ জানুয়ারি থেকে মির্জাগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীরাগণ তাদের শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অবিরাম ধর্মঘট পালন করে আসছেন।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
| |