Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:৪৫ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বাতিলে আদালতে মামলা
২১ January ২০১৩ Monday ৫:৩৫:৫৭ PM
Print this E-mail this

মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বাতিলে আদালতে মামলা
জাকির হোসেন, মির্জাগঞ্জ


মির্জাগঞ্জ :: মির্জাগঞ্জের সদ্যগঠিত মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বাতিল করে পূনরায় কমিটি গঠনের আবেদনে গত রোববার ঐ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ মনিরুজ্জামান তালুকদার বাদী হয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় মির্জাগঞ্জ  উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী মোঃ মোখলেসুর রহমান ও  মোঃ ইউনুচ আলী সরদারসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে। অন্য বিবাদীরা হলেন সদ্য গঠিত মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি কাজী মোঃ মিজানুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে নোটিশ প্রাপ্তির ৩দিনের মধ্যে গঠিত ইউনিয়ন কমিটি ও এর কার্যক্রম কেন স্থগিত করা হবেনা এ মর্মে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৩ জানুয়ারি কাউন্সিলরদের অগোচরে বিধি বর্হিভূতভাবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী মোঃ মোখলেসুর রহমানের পূত্র কাজী মোঃ মিজানুর রহমান লাভলুকে সভাপতি এবং আব্দুল হালিম মোল্লাকে সাধারণ সম্পাদক করে মাধবখালী ইউনিয়ন আওয়ামলীগের কমিটি গঠন করা হয়।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com