Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৯ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » মনপুরা » ‘চরফ্যাসন-মনপুরার ৫ হাজার ভূমিহীনকে খাসজমি দেয়া হবে’
২৪ January ২০১৩ Thursday ৬:০৫:৩৫ PM
Print this E-mail this

এমপি জ্যাকব

‘চরফ্যাসন-মনপুরার ৫ হাজার ভূমিহীনকে খাসজমি দেয়া হবে’
অচিন্ত্য মজুমদার, ভোলা


ভোলা :: ভোলা-৪(চরফ্যাসন-মনপুরা) সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শীঘ্রই চরফ্যাসন-মনপুরার ৫ হাজার ছিন্নমূল পরিবারের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেয়া হবে। বৃহসস্পতিবার দুপুরে চরফ্যাসনে ভূমিহীনদের মধ্যে খাসজমির খতিয়ান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এপি জ্যাকব এ কথা বলেছেন। এসময় সংসদ সদস্য উপজেলা ভুমি অফিসসহ প্রত্যেক ইউনিয়ন ভুমি অফিসকে আধুনিকায়নের আশ্বাস দেন।

তিনি আরো বলেন, চার দলীয় জোট সরকারের সময় ভূমিহীনদের নামে বিএনপির নেতা-কর্মীরা হাজার হাজার একর খাসজমি লুটে নিয়েছেন। উপজেলা বিএনপির একনেতা (বর্তমান চেয়ারম্যান) একাই কয়েকশ’ একর জমি স্ব-নামে বে-নামে নিয়েছেন। কিন্তু মহাজোট সরকারের সময় কেবল মাত্র ছিন্নমূল গরীব মানুষের  খাসজমি বন্দোবস্ত পাওয়া নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে খাসজমি বন্দোবস্ত প্রাপ্ত রসূলপুর, দক্ষিণ মঙ্গল,  আইচা এবং চর মানিকার ভুমিহীন কৃষকদের হাতে বন্দোবস্ত প্রাপ্ত জমির খতিয়ান তুলে দেয়া হয়। খতিয়ান হাতে পেয়ে দক্ষিণ চর মঙ্গল গ্রামের বিধাব সাফিয়া খাতুন বলেছেন, নিজের একটুকরা জমির স্বপ্ন  ছিল কিন্তু কখনো ভাবীনি এ স্বপ্ন বাস্তব হবে। এমপি জ্যাকবের অনুদানে এই স্বপ্ন এখন সত্য হয়েছে।

উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম, সহকারী কমিশনার (ভূমি) নূরুল হাফিজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে সকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২কোটি টাকা ব্যয়ে চরফ্যাসন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া আবুবকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com