| ইতালী আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রিয়াজ হোসেন
ইতালী :: ৭১ এর মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবীতে এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ড ও নৈরাজ্যকর কর্মসূচী এবং গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর নামে ইতালীতে মুখোশধারী জামায়াতীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে ক্যাঙ্গারু ট্রাইবুন্যাল বলে আখ্যায়িত করার প্রতিবাদে গত ২৭ শে জানুয়ারী রোমের পিয়াচ্ছা রেপুবলিকা চত্বরে ইতালী আওয়ামী লীগের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সর্ব ইউরোপ আওয়ামীলীগের সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, ইতালী যুবলীগ সভাপতি লিটন মোল্লা, সাধারন সম্পাদক এমএ রব মিন্টু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, নুরুন্নবী তালুকদার, জাহাঙ্গীর ফরাজী, মুক্তি যোদ্ধা প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান, আলী আহাম্মদ, মিজানুর রহমান মিজান, কামরুল ইসলাম মিন্টু, মাহাবুব আলম প্রধান, আব্দুর রহমানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ইতালী আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবীব চৌধুরী মোজাফ্ফর হোসেন বাবুল, নাপলী আওয়ামী লীগ, তেররাসিনা, আওয়ামী লীগ, মিলান আওয়ামী লীগসহ ইতালীর বিভিন্ন প্রভিন্সের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আঃ মান্নান খান, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন।
ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল তার বক্তব্যে বলেন যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে প্রবাসীরা জেগে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব বাচ্চু রাজাকারকে খুঁজে বের করে ফাঁসির রায় কার্যকর করতে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |