Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৬ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় কুকুরে খাচ্ছে মানুষের লাশ!
৩০ January ২০১৩ Wednesday ৫:১৭:২৬ PM
Print this E-mail this

মনপুরায় কুকুরে খাচ্ছে মানুষের লাশ!
অচিন্ত্য মজুমদার, ভোলা


মনপুরায় মেঘনাপাড়ে কুকুরে খাচ্ছে মানুষের লাশ (ছবিটি ভয়াবহ হওয়ায় এর মাঝের অংশ ইচ্ছাকৃতভাবে ব্লুর করে দেয়া হয়েছে।)

মনপুরায় মেঘনাপাড়ে কুকুরে খাচ্ছে মানুষের লাশ (ছবিটি ভয়াবহ হওয়ায় এর মাঝের অংশ ইচ্ছাকৃতভাবে ব্লুর করে দেয়া হয়েছে।)

ভোলা :: ভোলার মনপুরা উপজেলার ৩ নং সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাড়ির খাল সংলগ্ন মসজিদের উত্তর পাশে মেঘনা পাড়ে জোয়ারে একটি পুরুষের লাশ গত তিন ধরে পড়েছিল। প্রশাসনের নজর না আসায় কুকুর লাশটির বেশির ভাগ অংশ খেয়ে ফেলেছে। তবে লাশের গলায় একটি চেইন রয়েছে।

স্থানীয় জনগণ লাশটি দেখতে পেলেও পুলিশী ঝামেলা এড়াতে কেউ এগিয়ে আসেনি। ৩০ জানুয়ারী বুধবার সাংবাদিকরা খবর পেয়ে স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের অবহিত করলে তারা ব্যবস্থা নেয়ার কথা জানান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা আমাদের বরিশাল ডটকমকে জানায়, ভাই গত তিনদিন ধইরা লাশটা পইড়া রইছে সবাই আইয়া দেহে কিন্তু কেউ এর ব্যবস্থা নেয়না। মানুষের লাশ এভাবে কুকুর খাচ্ছে দেখলে খুব খারাপ লাগছে। আমরা ডরে ভয়ে লাশটা ধরি নাই পরে যদি পুলিশের বিপদে পড়ি। তারপরও খারাপ লাগছে। আমনেরা কিছু একটা করেন।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা এস.আই মোঃ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশের ব্যাপারে আমাদেরকে কেউ জানায়নি। দ্রুত পুলিশ পাঠিয়ে এর ব্যবস্থা নিচ্ছি।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com