Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:৫৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জের পায়রা নদীতে চোরাই সুন্দরী কাঠবোঝাই ট্রলারডুবি
৩১ January ২০১৩ Thursday ৯:০৫:৩৫ AM
Print this E-mail this

মির্জাগঞ্জের পায়রা নদীতে চোরাই সুন্দরী কাঠবোঝাই ট্রলারডুবি


পটুয়াখালী মানচিত্রমির্জাগঞ্জ :: মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতে পটুয়াখালীর টহলরত কোস্টগার্ড সদস্যদের ধাওয়া খেয়ে চোরাই সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার নিমজ্জিত হয়েছে। ৩০ জানুয়ারী বুধবার কোস্ট গার্ড, মির্জাগঞ্জ বনবিভাগ, স্থানীয় লোকজনের সহায়তায় সারাদিন চেষ্টা করেও ট্রলারটি উত্তোলন করা যায়নি। ২৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় পায়রা নদীর উপজেলার ভাজনা কদমতলা নামক এলাকায় ট্রলারটি নিম্মজিত হয়।

পটুয়াখালী কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ শফিকুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, ২৯ জানুয়ারী মঙ্গলবার শেষ বিকালে আমরা পায়রা নদীতে টহলরত ছিলাম এ সময় সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার দ্রুতবেগে তাদের বোর্ডের পাশ দিয়ে চলে যাওয়ায় সন্দেহ হয়। ট্রলারটিকে ধাওয়া করলে তাদের ইঞ্জিনের গতি আরো বাড়িয়ে মির্জাগঞ্জ উপজেলাধীন ভাজনা কদমতলা নামক স্থানে উঠিয়ে দিয়ে ট্রলারের লোকজন পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পালানোর সময় তারা ট্রলারের তলদেশ ছিদ্র করে দিয়ে গেছে ফলে ট্রলারটি ঐ স্থানে নিমজ্জিত হয়। আমরা ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মোঃ শফিকুল ইসলাম আরো জানান, ট্রলারটির উপরের অংশে বিভিন্ন কাঠের গুড়ো ছড়ানো ছিটানো থাকলেও তার নীচে ছিল সুন্দরী কাঠ বোঝাই। ধারনা করা হচ্ছে সুন্দরবন থেকে সুন্দরী কাঠ চুরি করে এ পথ দিয়ে স্বরুপকাঠি হয়ে কাঠগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com