Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:৩৭ PM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » পিরোজপুর » জিয়ানগরে হরতালের কোন প্রভাব পড়েনি
৩১ January ২০১৩ Thursday ১০:৪২:১৫ PM
Print this E-mail this

জিয়ানগরে হরতালের কোন প্রভাব পড়েনি
আহাদ শিমুল


পিরোজপুর মানচিত্রজিয়ানগর :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অন্যতম আসামী জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর নিজ এলাকা জিয়ানগরে জামায়াতের ডাকা হরতালে জীবন যাত্রা ছিল স্বাভাবিক। এমনকি কোন সড়কেই জামায়াত কিংবা বিএনপির কোন নেতাকর্মীকে হরতালের পক্ষ্যে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।

জিয়ানগরে অন্যান্য দিনের মত ৩১ জানুয়ারী বৃহষ্পতিবারও সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলেছে। উপজেলার প্রায় সকল হাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে ও সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। তবে কোন পিকেটিং এর ঘটনা ঘটেনি। এমনকি কোন সড়কে জামায়াত বিএনপির নেতাকর্মীদের  উপস্থিতিও দেখা যায়নি।

তবে শহরের মধ্যে যানবাহন চললেও জিয়ানগর হতে পিরোজপুর-চন্ডিপুর রুটে কোন দূর পাল্লার বাস চলাচল করেনি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com