Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৩৬ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ভোলার মনপুরায় মুক্তিপনের বিনিময়ে অপহৃত ৭ জেলে ৩ দিনপর উদ্ধার
৩ February ২০১৩ Sunday ১:১৫:৪২ PM
Print this E-mail this

ভোলার মনপুরায় মুক্তিপনের বিনিময়ে অপহৃত ৭ জেলে ৩ দিনপর উদ্ধার


ভোলা::
ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে অপহৃত হওয়া ৭জেলেকে ৩দিন পর মুক্তিপনের মাধ্যমে শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। এদের গত ৩০জানুয়ারী চরপিয়াল সংলগ্ন মেঘনা থেকে হাতিয়ার জলদস্যু হক ও মহিউদ্দিন বাহিনী নৌকায় হামলা চালিয়ে নৌকাসহ অপহরণ করে হাতিয়া নিয়ে যায়।

ফিরে আসা জেলেরা মোঃ ইসমাঈল জানান, গত ৩০জানুয়ারী চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করতে গেলে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী ৪টি জেলে ট্রলারে হামলা চালিয়ে ১টি নৌকাসহ ৭ জেলে হেলাল(১৮), আবদুর রব মুন্সি(৪৫), ইসমাইল(৩২), রিয়াজ(১৮), মোঃ গিয়াস উদ্দিন সুকানি(৩৫), মোঃ ইব্রাহীম(২৫), জাকির(১৮) কে অপহরণ করে হাতিয়ার তমরুদ্দিনের দক্ষিন পাশের কোড়ালিয়া খালে নিয়ে যায়। পরে তারা আড়ৎদারদের সাথে মুঠোফোনে মুক্তিপনের বিষয় দেন দরবার করে ৬০ হাজার টাকা জলদস্যুদের হাতে পৌছালে জলদস্যুরা নৌকাসহ অপহৃত জেলেদের ছেড়ে দেয়।

মনপুরা থানার অফিসার ইনচার্য (ওসি) এসএম আজিজুল হক রোববার জানান, এব্যাপারে আমাদেরকে কেউ জানায় নি। জেলেরা দস্যুদের ভয়ে বিষয়টি গোপন রাখছে।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com