আজমান শ্রমিকদলের যুগ্ন সধারন সম্পাদক নির্বাচিত হলেন ভোলার সামসুল আলম
ভোলা :: ভোলার ছেলে সামসুল আলম শামীম ইউনাইটেড আরব আমিরাতের আজমান শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭ তম জন্ম বাষিকী পালন ও আজমান শ্রমিক দল পুর্নাংঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-আজমান শাখার উদ্দোগে এক আলোচনা সভায় এ নব নির্বাচিত কমিটি ঘোষনা করা হয়।
রোববার হোটেল ওয়ালিমর হল রুম অনুষ্ঠিত সভায় আজমান শ্রমিক দল আহবায়ক ও ইউএই শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সাধারন স¤পাদক সোহেল এ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক দল ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইউএই বিএনপি দপ্তর স¤পাদক পকৌশলি মাহে আলম পাটোয়ারি। প্রধান বক্তা ছিলেন- আজমান বিএনপি সাধারন স¤পাদক শাহিনুর শাহিন এছাড়াও বিশেষ অতিথী ছিলেন ইউএই কেন্দ্রীয় শ্রমিক দল কমিটির সিনিয়র সহ সভাপতি সহিদোল্লাহ রাব্বি শিমুল, ইউএই শ্রমিক দল সাংগঠনিক স¤পাদক ও আহবায়ক শ্রমিক দল দুবাই মোঃ আমজাদ হোসেন, আহবায়ক শ্রমিক দল সারজাহ ও ইউ.এ.ই শ্রমিক দল সহ-সভাপতি মোঃ হারুন-অর রশিদ, মোহাম্মদ আওয়াল, মারুফ আহমেদ, মোঃ মহিবুল্লাহ, মোঃ সিরাজুল হক, মোঃ সোলেমান মোঃ আওরঙ্গজেব খান সম্রাট, আনোয়ার আজিম রানা, মোঃ আরমান ও বক্তিতা করেন সজিব আহমেদ, মোঃ মনির হুসেন, মোঃ ফারুক, মোঃআব্দুল জলিল, মঞ্জুর হুসেন পন্ডিত, ফয়ছল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউ.এ.ই শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ শামছুর রহমান সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চ চট্রগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেন, এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ কে স্বাধীন করেন। তার এই অবদান বাংলাদেশের জনগন চির জিবন মনে রাখবে। পরবর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে ১৯ দফার মাধ্যমে দেশ কে তলা বিহীন ঝুড়ি থেকে একটি স্বর্নিভর বাংলাদেশ গড়ে তুলেন। বক্তারা বর্তমান আওয়ামী বাকশালী শেখ হাসিনার সরকার কে দেশ বিরোধী কার্যকলাপ থেকে সরে এসে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিতে সরকারের কাছে আহবান জানান। তা না হলে সরকার কে আন্দোলনের জন্য পস্তুত থাকতে বলা হয়। এসময় বক্তারা সবাই কে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করার আহবান জানান।
সভা শেষে মারুফ আহমেদকে সভাপতি, মো: শামছুর রহমান সোহেল মোহাম্মদকে সাধারন সম্পাদক এবং আওয়ালকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে আজমান শ্রমিক দলের পুর্নাংঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়াও ওই কমিটিতে সিনিয়র যুগ্ন সধারন স¤পাদক হিসেবে ভোলার ছেলে সামসুল আলম শামীম কে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা ফয়ছল আহমেদের নেতৃত্বে একাধিক ছাত্রলীগ নেতা প্রকৌশলী মাহে আলম ও সোহেল এ চৌধুরী হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলে যোগদান করেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |