|
| | | | নির্বাচনী আসন পূনর্বিন্যাসে পিরোজপুর-১ থেকে জিয়ানগর বাদ, প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুর :: জিয়ানগর নির্বাচনী আসন পূনর্বিন্যাসে পিরোজপুর-১ আসন থেকে জিয়ানগর উপজেলাকে বিচ্ছিন্ন করায় মানববন্ধন করেছে উপজেলার জনগন। শনিবার সকালে উপজেলার প্রধান সড়কে পিরোজপুর-১ আসনের সাথে যুক্ত থাকার দাবীতে উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২ সহস্রাধিক মানুষ যোগদান করেন।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, পিরোজপুর জেলা জজ কোর্টের জিপি এ্যাড. এম. মতিরউর রহমান, জিয়ানগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, সমাজ সেবক মাহমুদুল হক দুলাল, মনিরুজ্জামান মৃধা। মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, শাহ আলম হাওলাদার, অধ্যক্ষ গিয়াস উদ্দিন সেলিম ও ব্যবসায়ী বজলুর রহমান মিন্টু প্রমুখ। জিয়ানগর উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বিচ্ছিন্ন করে ভান্ডারিয়া ও কাউখালীর সাথে সংযুক্ত করে পিরোজপুর-২ আসনে পুনর্বিন্যাস করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
প্রতিবাদে বক্তারা জানান, যত দিনে জিয়ানগর উপজেলাকে পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত করা না হবে ততদিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আমাদের দাবী আদায়ে আমরা মাঠে থাকব।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |