Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
২৫ February ২০১৩ Monday ৬:১২:০৪ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু


পিরোজপুর :: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের মধ্য ধাওয়া গ্রামে আজ সোমবার দুপুর তিনটার দিকে শিহাব(৬) নামে একটি শিশু ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারাগেছে। নিহত শিহাব(৬) ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়নের নদমূলা গ্রামের রাজমিস্ত্রী মো. সোহেল হাওলাদারের ছেলে। শিহাব স্থানীয় নদমূলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে,নদমূলা গ্রামের সোহেল হাওলাদারের ছয় বছর বয়সী শিহাব আজ সোমবার সকালে পার্শ্ববর্তী ধাওয়া ইউনিয়নের মধ্য ধাওয়া গ্রামের নানা আবু হাওলাদার বাড়ি বেড়াতে যায়। দুপুরে শিশুটি নানা বাড়িতে ভাত খেয়ে প্রতিবেশী কয়েক শিশুর সাথে মাঠে খেলতে যায়। খেলার পর শিশুটি মাঠের ভিতরে খড়ের নির্মিত একটি কুড়ে ঘরে ঘুমিয়ে পড়ে।

দুপুর তিনটার দিকে কে বা কারা ওই কুড়ে ঘনটিতে আগুন লাগিয়ে দিলে ঘুমন্ত শিহাবের সারা শরীর পুড়ে যায়। শিশুটির আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করার পর শিশুটির মৃত্যু ঘটে। এ অগ্নিকান্তের রহস্য জানা যায়নি।

এ ব্যাপারে স্থানীয় ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মর্মান্তিকভাবে শিশুটির মৃত্যু ঘটেছে। কিভাবে ওই কুড়ে ঘরে আগুন লেগে শিশুটি মারা গেল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শিশুটি পরিবারে শোকের মাতম চলছে। আর এ মর্মান্তিক ভাবে শিশুটির মৃত্যুর ঘটনায় গ্রামবাসির মধ্যেও শোকের ছাঁয়া নেমে এসেছে।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com