Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৫০ AM
Barisal News
Latest News
Home » প্রবাসের খবর » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ‘নিজের ক্যাডারদের বাঁচাতে হিরন চুনোপুটিদের গ্রেপ্তার করিয়েছেন’
২৭ February ২০১৩ Wednesday ১২:৩০:৫৮ PM
Print this E-mail this

একান্ত আলাপচারিতায় সাংসদ সরোয়ার

‘নিজের ক্যাডারদের বাঁচাতে হিরন চুনোপুটিদের গ্রেপ্তার করিয়েছেন’
রিয়াজ হোসেন, ইতালী


ইতালী সফররত সাংসদ মজিবুর রহমান সরোয়ারের সাথে একান্ত আলাপচারিতায় আমাদের বরিশাল ডটকমের ইতালী প্রতিনিধি রিয়াজ হোসেন

ইতালী সফররত সাংসদ মজিবুর রহমান সরোয়ারের সাথে একান্ত আলাপচারিতায় আমাদের বরিশাল ডটকমের ইতালী প্রতিনিধি রিয়াজ হোসেন

ইতালী :: ‘বিএম কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় আমি লজ্জিত ও হতবাক। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। হামলার জন্য দায়ী ছাত্রলীগ ক্যাডারদের বাঁচাতে নাটক চলছে। নিজের ক্যাডারদের বাঁচাতে মেয়র হিরন চুনোপুটিদের গ্রেপ্তার করিয়েছেন।’ কথাগুলো বলছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার। বিএম কলেজের অর্থ ভাগ-বাটোয়ারার জন্য অবৈধ কর্মপরিষদ বানিয়ে অর্থ আত্মসাতের হিড়িক চলছে বলেও জানান তিনি।

২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ইতালী সফররত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সঙ্গে আমাদের বরিশাল ডটকমের ইতালীস্থ প্রতিনিধি রিয়াজ হোসেনের একান্ত আলাপচারিতায় উঠে আসে বরিশালের সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। এ আলাপচারিতার সূত্রপাত হয় বিএম কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার সাম্প্রতিক ঘটনাটি নিয়ে।

বরিশালের সাবেক মেয়র এ্যাড. মজিবর রহমান সরোয়ার বর্তমানে ব্যক্তিগত সফরে ইতালী অবস্থান করছেন। ব্যক্তিগত কাজের পাশাপাশি তিনি সেখানকার স্থানীয় বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও অংশগ্রহন করবেন।

বরিশালের সংষ্কারপন্থী বিএনপি নেতাদের ব্যাপারে তিনি বলেন, ‘তাদের ব্যাপারে ম্যাডাম (খালেদা জিয়া) যে সিদ্ধান্ত নিবেন সেটাই চুড়ান্ত সিদ্ধান্ত।’ বরিশালের বিএনপিতে কোন গ্রুপিং আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলায় কিছুটা ভুল বোঝাবুঝি আছে, তবে মহানগর বিএনপিতে কোন গ্রুপিং বা কোন্দল নেই।’

বরিশালের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাংসদ সরোয়ার বলেন, ‘সাইনবোর্ড পরিবর্তন ছাড়া বরিশালের উন্নয়নে আওয়ামী লীগ কিছুই করেনি। বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতির ফসল, অথচ নদীর ওপাড়ে নিয়ে সেটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। একারনে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে নানা দূর্ভোগের শিকার হবে।’

তিনি বলেন, ‘বরিশাল আধুনিক নৌ বন্দর, বিশ্ববিদ্যালয়, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিকল্পনা ছিলো বিএনপির। আওয়ামীলীগ শুধু উদ্বোধন করেছে। বরিশাল-ঢাকা রুটের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। শহর রক্ষা বাঁধেরও কাজ বন্ধ হয়ে আছে। আমরা করেছি মুক্তিযোদ্ধা কবরস্থান, আর তারা করছে মুক্তিযোদ্ধা পার্ক।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নীল নকশার র্নিবাচনে বিএনপি অংশগ্রহন করবে না এবং বাংলার জনগনও তা মেনে নিবে না। আজকে সারা বাংলাদেশে হত্যা, গুম, সাংবাদিক নির্যাতন, সাধারণ মানুষের উপর পুলিশের হামলার কারণে আর অল্পদিনের মধ্যেই এই জালেম সরকারের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি করা হবে।’

ইলিয়াস আলীকে নিজের বন্ধু বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বন্ধু বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলীকে গুম করে সরকার তালবাহানা করছে। আজকে গোয়েন্দা পুলিশ জামায়াত এবং বিএনপি নেতাদের গ্রেফতার করছে অথচ তারা দেশের কোন হত্যা, গুম, খুন এর কোন ক্লু বের করতে পারে না। তারা সাংবাদিক সাগর রুনির হত্যাকারীদের এখন পযন্ত গ্রেপ্তার করতে পারেনি।’

বর্তমানে সাধারণ মানুষ ভাল নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের সময় মানুষ কেমন ছিল আর বিগত ৪ বছর আত্তয়ামীলীগের সরকারের সময় কেমন কাটাচ্ছে – তার প্রমান মানুষ সময়মত দিবে।’

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারী সোমবার রাতে ব্যক্তিগত সফরে ইতালী যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর আসনের সাংসদ সাবেক মেয়র এ্যাড. মজিবর রহমান সরোয়ার। ইতালী থেকে তার সুইডেন ও লন্ডনে যাওয়ার কথা রয়েছে। লন্ডনে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com