Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৩:২১ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট
২ March ২০১৩ Saturday ১০:৪১:২৩ AM
Print this E-mail this

ভোলায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট


ভোলা::
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাটে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। ওই এলাকার চরডোস গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই  ৫০/৬০ জনের একদল লোক সরকার বিরোধী শ্লোগান দিয়ে মিছিল বের করে। মিছিরটি এক পর্যায়ে স্থানীয় একটি সংখ্যালঘু এলাকায় প্রবেশ করে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের চেষ্টা চালায় এবং তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এসময় এলাকার লোকজন এক হয়ে মিছিলকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে রাত ১২টায় ঘটনাস্থল থেকে জানান, বর্তমানে তিনি নিজে সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, শুক্রবার রাতে জামায়াতের একটি মিছিল বের হলে আওয়ামীলীগ কর্মীরা ধাওয়া করে। এসময় ধাওয়া খেয়ে মিছিলকারীরা সংখ্যালঘু এলাকায় ঢুকে পরে। এতে সেখানকার লোকজন আতংকিত হয়ে যায়। ঘটনার পর থেকে সেখানে পুলিশের অতিরিক্ত নিরাপত্তার জন্য জোরদার করা হয়েছে।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com