Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:২৫ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » মাতৃগর্ভে কথা শুনতে পায় শিশু
১২ March ২০১৩ Tuesday ৯:৫৭:১৪ AM
Print this E-mail this

মাতৃগর্ভে কথা শুনতে পায় শিশু


mother-childবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :: জন্মের তিনমাস আগে থেকে শিশু মানুষের কথা শুনতে পায় এবং তা বুঝতেও পারে। আর এভাবে মাতৃগর্ভেই শিশুর বাকশক্তির বিকাশ ঘটে বলে ধারণা করছেন গবেষকরা।

মাতৃগর্ভে থাকাকালে জন্মের তিন মাস আগে থেকেই শিশুরা মানুষের কথা শুনতে পায় এবং তা বুঝতেও পারে বলে জানিয়েছেন ফ্রান্সের একদল গবেষক। সময়ের আগে জন্ম নেয়া ১২ টি নবজাতকের মস্তিষ্ক পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে বলে জানান তারা।

গবেষণায় দেখা গেছে, মাতৃগর্ভে ২৮ সপ্তাহ পূর্ণ হওয়ার পরই শিশুরা ‘গা’ কিংবা ‘বা’ এর মতো ধ্বনি আলাদা করে বুঝতে পারে এমনকি নারী- পুরুষের কণ্ঠও আলাদা করে চিনতে পারে। বাবা-মা’র কণ্ঠস্বর শুনে গর্ভাবস্থায়ই শিশুরা ভাষাদক্ষতা অর্জন করে বলে যে ধারণা রয়েছে তাই-ই আরো দৃঢ় হয়েছে নতুন এ গবেষণায়।

শিশুরা গর্ভে থাকাকালে কোলাহল শুনতে পায় এ বিষয়টি আগেও গবেষণা থেকে জেনেছেন বিশেষজ্ঞরা। শিশুর কান এবং শ্রবণেন্দ্রিয় গঠিত হয়ে যায় প্রায় ২৩ সপ্তাহ সময়েই। কিন্তু তারপরও মানবশিশু জন্মগতভাবেই বাকশক্তি নিয়ে জন্মায় নাকি জন্মের পর শব্দ শুনে বাকশক্তির বিকাশ ঘটে তা নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে।

‘প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস) এ ফ্রান্সের গবেষকদের নতুন গবেষণা প্রতিবেদনে শিশুর ভাষা দক্ষতায় পারিপার্শ্বিক পরিবেশকে সন্দেহাতীতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তবে গবেষণার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে গবেষকরা ধারণা করছেন, শিশুর এ দক্ষতা জন্মগত।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com